QOM পরিচিতি
কুরআনিক অনলাইন মাদ্রাসা সম্পর্কে
Quranic Online Madrasah - QOM: কুরআনিক অনলাইন মাদ্রাসা হল, অনলাইন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও দ্বীনের দাওয়া প্লাটফর্ম। যাদের লক্ষ্য হলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামিক শিক্ষার মাধ্যমে মুসলিম জাতি ও বিশ্ব পরিস্থিতির পরিবর্তন ঘটানো ও সারা বিশ্বে ইসলামের প্রচার প্রসার করা। যেহেতু প্রত্যেক নর-নারীর উপর দ্বীনি শিক্ষা লাভ করা ফরজ। আর অনেকেই এমন আছে যাদের সরাসরি দ্বীনি প্রতিষ্ঠানে যেয়ে ইসলামিক শিক্ষা লাভ করার সুযোগ হয় না। তাই কুরআনিক অনলাইন মাদ্রাসায় অনলাইনে ঘরে বসে স্কুল, কলেজ ,মাদ্রাসা, ব্যবসায়ী, চাকরিজীবী সব ধরনের মানুষদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার অফার করে। ইসলামিক বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সকল বয়সী মুসলিমদেরকে বেসিক টু এডভান্স লেভেলে নিয়ে যায় ও সমস্ত ফ্যামিলির কোরআন ও সুন্নাহকে পুন:রজ্জিবীত করে। QOM সব ধরনের মতাদর্শের মানুষের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। মাজহাবের কোন একটি নির্দিষ্ট দলকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়। Quranic Online Madrasah হকপন্হী একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যারা দলাদলি থেকে দূরে থাকে, ও সকলকে মহব্বত করতে শেখায় ও রাসুলের আদর্শকে প্রমোট করে। এছাড়াও কিউওএম এ এডভান্স কম্পিউটার শেখে ইনকাম কোর্স রয়েছে। এই কোর্সে দেখানো হয়েছে যে, কিভাবে কম্পিউটার দিয়ে কারিগরি শিক্ষা লাভ করে ইনকাম করা যায়, কিভাবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, SEO, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখে নিজের বেকারত্ব জীবন থেকে মুক্তি পাওয়া যায়। QOM এ এখন মোট ছয়টি কোর্স চালু আছে।
প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা
মুফতি সাদিকুর রহমান সাইম